ইতিহাস হল মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ। কিন্তু অতীতে ইতিহাসে শুধুমাত্র রাজা-মহারাজা কিংবা অভিজাতদের কথা লেখা থাকতো। বর্তমানে এই ধারায় পরিবর্তন এসেছে। এখন এখানে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তজদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের বিবর্তনের কথাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। বিশ শতক থেকে ইতিহাসচর্চার এই ধারা 'আধুনিক ইতিহাসচর্চা' নামে পরিচিত। এইভাবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একদিকে যেমন বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে মানবজাতির অতীতকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার রেওয়াজ শুরু হয়েছে, সেই সঙ্গে নতুন নতুন বিষয় ইতিহাসের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। আর এই কারণে ইতিহাসচর্চা হয়ে উঠেছে বৈচিত্রপূর্ণ। আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্ৰসমূহ : আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্ৰসমূহকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। ১) নতুন সামাজিক ইতিহাস : বিশশতকে সমাজের উঁচুতলার মানুষের সাথে সাথে নিচুতলার মানুষের জীবনযাপনের কথা ইতিহাসের বিষয়বস্তু হয়ে ওঠে। এই ধরণের ইতিহাসচর্চা 'নতুন সামাজিক ইতিহাস' নামে পরিচিত। কার্ল মার্কস, মার্ক ব্লখ,...
নবম শ্রেণি । দশম শ্রেণি । একাদশ শ্রেণি । দ্বাদশ শ্রেণি । বিএ (পাস ও অনার্স) । মকটেস্ট । QUESTION BANK
দশম শ্রেণির ইতিহাস : প্রশ্ন ও উত্তর