সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

দুদুমিঞা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুদুমিঞা স্মরণীয় কেন?

দুদুমিঞা স্মরণীয় কেন? উনিশ শতকের প্রথমদিকে বর্তমান বাংলাদেশের ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা প্রভৃতি অঞ্চলে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে যে ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, তা ফরাজি আন্দোলন নামে পরিচিত। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র মোহাম্মদ মহসিন  অরফে  দুদুমিঞা    এই আন্দোলনকে একটি সুসংহত রূপদান করেন এবং অচিরেই তা কৃষক আন্দোলনে রূপ নেয়। তাঁর নেতৃত্বে ধর্মীয় সংস্কারের লক্ষ্য থেকে সরে এসে ফরাজি আন্দোলন  শেষ পর্যন্ত  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিচালিত হয়েছিল।  দুদুমিয়ার এই আন্দোলন পরবর্তীকালে বাংলা থেকে ব্রিটিশদের বিতারণে প্রেরণা যুগিয়েছিল। আর এ কারণেই তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। ------------------------------------------- বিকল্প প্রশ্ন : ১) দুদুমিঞা কে ছিলেন? তিনি কী কারণে ইতিহাসে খ্যাতি লাভ করেছেন? ২) মোহম্মদ মহসিন কে ছিলেন? তিনি কী নামে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন এবং কেন? ফরাজি আন্দোলন সম্পর্কিত আরও প্রশ্ন :   ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ?   দার উল হারব এবং দারুল ইসলাম কথার অর্থ কি ? দুদুমিঞা স্মরণীয় কেন? ...

বহুল পঠিত প্রশ্ন-উত্তর এখানে