সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

দলিত আন্দোলন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দলিত কাদের বলা হয়?

দলিত কাদের বলা হয়? দলিত কাদের বলা হয়? দলিত কারা : ‘ দলিত ’ কথাটি এসেছে ‘ দলন ’ শব্দ থেকে, যার অর্থ হল  দমিয়ে রাখা । যুগ যুগ ধরে ভারতীয় সমাজে উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণের মানুষদের ওপর অর্থনৈতিক ও সামাজিক শোষণ, দমনপীড়ন ও বঞ্চনা চালিয়ে আসছে। উচ্চবর্ণের মানুষের দ্বারা শোষিত,নিপীড়িত ও বঞ্চিত এই নিম্নবর্ণের জনগোষ্ঠী ‘ দলিত ’ নামে পরিচিত। উল্লেখ্য, ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে এই দলিত শ্রেণি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কেরালায় এরা  এজাভা  ও  পুলায়া , কর্নাটকে  চালাভাদি , তামিলনাড়ুতে  নাদার , মহারাষ্ট্রে  মাহার , দিল্লিতে  বাল্মিকী , জম্মু-কাশ্মীরে  বাসিথ , উত্তর ভারতের  চামার , এবং বাংলায়  নমঃশূদ্র  নামে পরিচিত। -------xx------- এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে : দলিত শব্দের অর্থ কী? দলিতদের সংক্ষিপ্ত পরিচয় দাও। দলিতরা বাংলায় কী নামে পরিচিত? এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। দলিত কারা? তাদের এই নাম করণের কারণ কী? দলিতদের সংক্ষিপ্ত পরিচয় দাও। দলিতরা ভারতের কোন অঞ্চলে কী নামে পরিচিত? দলিত বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : গুরুচাঁদ ঠ...

ভারতে দলিত আন্দোলনের বিকাশ

ভারতে দলিত আন্দোলনের বিকাশ ভারতে দলিত আন্দোলনের বিকাশ ভারতে দলিত আন্দোলনের বিকাশ কীভাবে হয়? How did the Dalit movement develop in India? দলিত কারা : ‘ দলিত ’ কথাটি এসেছে ‘ দলন ’ শব্দ থেকে, যার অর্থ হল দমিয়ে রাখা । যুগ যুগ ধরে ভারতীয় সমাজে উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণের মানুষদের ওপর অর্থনৈতিক ও সামাজিক শোষণ, দমনপীড়ন ও বঞ্চনা চালিয়ে আসছে। উচ্চবর্ণের মানুষের দ্বারা শোষিত,নিপীড়িত ও বঞ্চিত এই নিম্নবর্ণের জনগোষ্ঠী ‘ দলিত ’ নামে পরিচিত । উল্লেখ্য, ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে এই দলিত শ্রেণি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কেরালায় এরা এজাভা ও পুলায়া , কর্নাটকে চালাভাদি , তামিলনাড়ুতে নাদার , মহারাষ্ট্রে মাহার , দিল্লিতে বাল্মিকী , জম্মু-কাশ্মীরে বাসিথ , উত্তর ভারতের চামার , এবং বাংলায় নমঃশূদ্র নামে পরিচিত। দলিত আন্দোলন কী : বিশ শতকের শুরু থেকে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী এই সমস্ত শোষিত, নিপীড়িত ও বঞ্চিত জনগোষ্ঠী তাদের সঙ্গে ঘটে চলা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে এক ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলন ‘ দলিত আন্দোলন ’ নামে পরিচিত। এইসব দলিত আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা হলেন — মা...

মতুয়া আন্দোলনের সূচনা কোথায়?

মতুয়া আন্দোলনের সূচনা বাংলাদেশের ফরিদপুরে ।

সরকারি ক্ষেত্রে নমঃশূদ্রদের দাবিদাওয়া পেশের ক্ষেত্রে নেতৃত্ব দেন কে?

সরকারি ক্ষেত্রে নমঃশূদ্রদের দাবিদাওয়া পেশের ক্ষেত্রে নেতৃত্ব দেন গুরুচাঁদ ঠাকুর ।

মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর

নমঃশূদ্র (মতুয়া) সম্প্রদায়ের সংগঠনের নাম কী?

নমঃশূদ্র সম্প্রদায়ের সংগঠনের নাম মতুয়া মহাসংঘ

নমঃশূদ্র পুর্বে কী নামে পরিচিত ছিল এবং পরে কী নামে পরিচিত হয়?

নমঃশূদ্র পুর্বে চণ্ডাল নামে পরিচিত ছিল এবং পরে মতুয়া নামে পরিচিত হয়?

পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

পুনা চুক্তি ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ও আম্বেদকর -এর মধ্যে স্বাক্ষরিত হয়?

আম্বেদকরের পুরো নাম কী?

আম্বেদকরের পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর।

হরিজনদের জন্য গান্ধিজি যে সংগঠন তৈরি করেন তার নাম কী?

হরিজনদের জন্য গান্ধিজি যে সংগঠন তৈরি করেন তার নাম হরিজন সেবক সঙ্ঘ।

গান্ধিজি দলিতদের কী নামে অভিহিত করেছিলেন?

গান্ধিজি দলিতদের কী নামে অভিহিত করেছিলেন? গান্ধিজি দলিতদের হরিজন নামে অভিহিত করেছিলেন

'জাস্টিস পার্টি' কবে গঠন করা হয়?

'জাস্টিস পার্টি' গঠন করা হয় ১৯১৬ সালে।

'সত্যশোধক সমাজ' কে প্ৰতিষ্ঠা করেন?

'সত্যশোধক সমাজ' প্ৰতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে।

জ্যোতিবা ফুলের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো।

জ্যোতিবা ফুলের লেখা কয়েকটি গ্রন্থের নাম জ্যোতিবা ফুলের কয়েকটি গ্রন্থের নাম হল -- ১) ব্রাহ্মণচে কসাব ২) শ্বেতকার্যচ অসুদ ৩) গুলামগিরি ইত্যাদি।

জ্যোতিবা ফুলে কে ছিলেন?

ঊনবিংশ শতাব্দীতে দলিল আন্দোলনের নেতা ছিলেন জ্যোতিবা ফুলে। তিনি ছিলেন মহারাষ্ট্রের বিখ্যাত সমাজ-সংস্কারক। নারীসমাজের উন্নতিকল্পে তিনি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহন করেন।

বহুল পঠিত প্রশ্ন-উত্তর এখানে