সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সোমপ্রকাশ পত্রিকা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সোমপ্রকাশ পত্রিকা বন্ধের কারণ

ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল? সোমপ্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা। এই পত্রিকা ধর্ম ও সমাজ সংস্কারের পক্ষে প্রচার চালালেও এর রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে এই পত্রিকা : ১) কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচার, ২) ইংরেজ শাসনের কুফল, ৩) দেশ শাসনের নামে দেশবাসীর উপর দমন-পীড়ন ইত্যাদি বিষয়ে দেশবাসীকে সচেতন করতে সচেষ্ট হয়। মূলত এই কারণেই, ক্রমাগত ব্রিটিশবিরোধী লেখা প্রকাশের দায়ে লর্ড লিটনের ‘ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন’- এর অপপ্রয়োগ করে এই পত্রিকাটি ব্রিটিশ সরকার বন্ধ করে দেয়। ---------x--------- বিকল্প প্রশ্ন : কোন আইন দ্বারা সোমপ্রকাশ পত্রিকা ব্রিটিশ সরকার বন্ধ করে দেয়?

সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু

  সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু কি ছিল? সোমপ্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত  প্রথম   রাজনৈতিক পত্রিকা । এই পত্রিকা থেকে তৎকালীন সময়ের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ১) বাংলাদেশের কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচার ২) সমকালীন সময় বিধবা বিবাহ প্রচলন, স্ত্রী শিক্ষার প্রসার ইত্যাদি বিষয়ে শিক্ষিত বাঙালির চিন্তাভাবনা, ৩) ধর্ম ব্যবস্থার ত্রুটি, ইংরেজ শাসনের কুফল ও তাদের দমন-পীড়ন ইত্যাদি বিষয়ে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। ---------x----------- বিকল্প প্রশ্ন : সোমপ্রকাশ পত্রিকার থেকে  বাঙালি মধ্যবিত্ত শ্রেণী সম্পর্কে কী তথ্য জানা যায়?

বহুল পঠিত প্রশ্ন-উত্তর এখানে