সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পনের-ষোলো বাক্যে উত্তর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইলবার্ট বিল আন্দোলন বলতে কী বোঝ? এই আন্দোলনের তাৎপর্য কী ছিল?

  ইলবার্ট বিল আন্দোলন ও তার  তাৎপর্য কী ছিল?  উত্তর শীঘ্রই আপলোড হবে .... অপেক্ষা করো। অন্যান্য প্রশ্ন :  সংক্ষিপ্ত প্রশ্ন । প্রশ্নের মান - ২  (দুই-তিন বাক্যে উত্তর) ১)  ইলবার্ট বিল কী? ২)  ইলবার্ট বিলের কী প্রতিক্রিয়া হয়েছিল? ৩)  ইলবার্ট বিলের গুরুত্ব কীছিল? ব্যাখ্যামূলক প্রশ্ন । প্রশ্নের মান - ৮   (পনের-ষোলো বাক্যে উত্তর) ১)  ইলবার্ট বিল আন্দোলন বলতে কী বোঝ? এই আন্দোলনের তাৎপর্য কী ছিল? 

বাংলা তথা ভারতের জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের 'বর্তমান ভারত' গ্রন্থটি কতটা অবদান রেখেছে?

ভারতের জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের ও  'বর্তমান ভারত' গ্রন্থ : বাংলা তথা ভারতের জাতীয়তা বোধের বিকাশে স্বামী বিবেকানন্দ  গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর লেখা   'বর্তমান ভারত'  গ্রন্থটির বক্তব্য বিশ্লেষণ করলে এই কথার সমর্থন পাওয়া যায়।  'বর্তমান ভারত' গ্রন্থের বক্তব্য : সমসাময়িক ভারতের অবস্থা ও ভারতীয়দের কর্তব্য সম্পর্কিত আলোচনাকে গুরুত্বপূর্ণ করার উদ্দেশ্যে তিনি এই গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা ও ব্যাখ্যা করেছেন। এই গ্রন্থে তিনি দেখিয়েছেন, বৈদিক যুগে ব্রাহ্মণ পুরোহিত, পরে ক্ষত্রিয় (যোদ্ধা জাতি) এবং সবশেষে বৈশ্যরা সমাজে কীভাবে নিজেদের আধিপত্য কায়েম করেছে। সেই সঙ্গে ইতিহাসের চক্রাকার পথে বৈশ্যদের পর শূদ্রদের জাগরণ ও আধিপত্য বিস্তার অবসম্ভাবী বলে তিনি ভবিষ্যতবাণী করেছেন। তাই তাঁর মতে,  স্বাধীনতার প্রকৃত অর্থই হচ্ছে  সমাজে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এটাই যুগের চাহিদা । আর এই কারণে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবাসীকে 'ভাই' বলে সম্বোধন করেছেন এবং সকলকে এই কাজে এগিয়ে আসতে আহ্বান করেছ...

বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

  অথবা উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। উনিশ শতকে পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে আসার পর বাঙালি মধ্যবিত্ত সমাজে দেখা দেয় আধুনিক দৃষ্টিভঙ্গি তথা জাগরণ।বাংলার এই জাগরণকে ‘নবজাগরণ’ আখ্যা দেওয়া হয়। বাংলার এই নবজাগরণের চরিত্র নিয়ে পণ্ডিতদের মধ্যে মত বিরোধের অন্ত নেই। বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য/প্রকৃতি ১) শহরকেন্দ্রিক : বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তা ছিল মূলত শহরকেন্দ্রিক, বিশেষ করে কলকাতাকেন্দ্রিক। ২) উচ্চ শিক্ষিত মধ্যবিত্তের প্রাধান্য : এই নবজাগরণে কলকাতার মধ্যবিত্ত সম্প্রদায়ই প্রধান ভূমিকা পালন করেছিল। শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ছিল এর ধারক ও বাহক। কিন্তু গ্রামবাংলার সাধারণ মানুষ এর স্বাদ থেকে বঞ্চিত হয়েছিল।এই কারণে অধ্যাপক অনিল শীল এই জাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলে অভিহিত করেছেন। ৩) হিন্দুসমাজের জাগরণ : এই নবজাগরণ কেবলমাত্র হিন্দুসমাজের মধ্যে ছড়িয়ে পড়েছিল।তাই এই নবজাগরণ প্রকৃতপক্ষে হিন্দু জাগরণবাদে পর্যবসিত হয়।রামমোহন ও বিদ্যাসাগর হিন্দুশাস্ত্রকে ভিত্তি করে সমাজ পরিবর্তনের ডাক দেন। ৪) মানবতাবাদী আন্দোলন অনুপস্থিত : ইউরোপীয় নবজাগরণে যেখা...

উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো।

১৪৫৩ সালে তুর্কি শাসকদের হাতে কনস্টান্টিনোপলের পতন ঘটলে সেখানকার জ্ঞানীগুণী পণ্ডিতবর্গ ইতালিতে চলে যান। তাঁদের উদ্যোগে পঞ্চদশ শতকে ইতালির বৌদ্ধিক জগতে যে বৈপ্লবিক অগ্রগতি ঘটে তা 'ইউরোপীয় নবজাগরণ'  নামে পরিচিত। উনবিংশ শতকের প্রথমদিকে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে বাঙালির ভাবজগতেরও এরকম এক বৌদ্ধিক আন্দোলন শুরু হয়, যা  ‘ বাংলার নবজাগরণ ’  নামে পরিচিত। বিতর্ক বা মতপার্থক্য : তবে এই বৌধিক আন্দোলন ও অগ্রগতিকে প্রকৃত অর্থে নবজাগরণ বলা যায় কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। নবজাগরণের পক্ষে যুক্তি : ঐতিহাসিক  যদুনাথ সরকার, সুশোভন সরকার  প্রমূখ একে নবজাগরণ বলে স্বীকার করে নিয়েছেন। অন্যদিকে,  অমলেশ ত্রিপাঠী  একে নবজাগরণ বলে স্বীকার করলেও তার সঙ্গে  ইতালির নবজাগরণের মূলগত পার্থক্য  রয়েছে বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, ইতালিতে স্বাধীন ও স্বনির্ভর বুর্জোয়া শ্রেণি নবজাগরণে নেতৃত্ব দিয়েছিল। আর বাংলার নবজাগরণের নেতৃত্ব দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট বাংলার জমিদার শ্রেণী। অর্থাৎ এই নবজাগরণ মূলত জমিদার ও তাদের সহযো...

বাংলা তথা ভারতের আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা বিশ্লেষণ করো

আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা : বাংলা তথা ভারতে পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারে প্রথম উদ্যোগ নিয়েছিলেন রাজা রামমোহন রায়। তাঁর মৃত্যুর পর মহেন্দ্রলাল সরকার একাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। একজন ডাক্তার ও বিদ্যার্থী হিসেবে তিনি বাঙালি জাতিকে অন্ধ বিশ্বাস-এর পরিবর্তে যুক্তিবাদের পথে চালিত করতে উদ্যোগী হন। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা : অথবা  ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স-এর ভূমিকা : অথবা ‘ ভারতবর্ষীয় বিজ্ঞান সভা’র ভূমিকা : (যেভাবে প্রশ্ন আসবে সেই অনুযায়ী উপরের হেডিং থেকে উপযুক্ত হেডিং (পয়েন্ট) নির্বাচন করে সেটাই শুধু লিখতে হবে) এ্যালোপ্যাথিক চিকিৎসা : ১৮৬১ সালে আই এম এস এবং ১৮৬৩ সালে তিনি এমডি ডিগ্রী লাভ করেন। অসাধারণ রোগ নির্ণয় ও নিরাময়ের ক্ষমতা অচিরেই তাঁকে জনপ্রিয় করে তোলে। হোমিওপ্যাথি চিকিৎসা : প্রথম দিকে তিনি অ্যালোপ্যাথি চর্চা করলেও পরবর্তীকালে হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজেন্দ্রলাল দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখের প্রেরণায় তিনি হোমিও...

বাংলা তথা ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসারে বোস ইন্সটিউট ও জগদীশ বসুর ভূমিকা বিশ্লেষণ করো।

বাঙালির বিজ্ঞানচর্চাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু তাঁদের অন্যতম। এই লক্ষ্যে ১৯১৭ সালে তাঁর তৈরি বসু বিজ্ঞান মন্দির বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে অবিস্মরণীয় অবদান রেখেছে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য : ইংল্যান্ডের রয়েল সোসাইটির অনুকরণে জগদীশচন্দ্র বসু ভারতে একটি বিজ্ঞান গবেষণাগার গড়ে তোলার সিদ্ধান্ত নেন। এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্দেশ্য হল বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার: জগদীশচন্দ্র বসুর একটি অবিস্মরণীয় কাজ হলো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ , যা বেতার তরঙ্গ নামে পরিচিত, আবিষ্কার। এই তরঙ্গ এক ঘর থেকে অন্য ঘরে পাঠানোর যন্ত্রও তাঁর আবিষ্কার। এই গবেষণার জন্য তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সাইন্স উপাধি লাভ করেন। উদ্ভিদের প্রাণের অস্তিত্ব প্রমাণ : তিনিই বিশ্বে প্রথম প্রমাণ করেছিলেন যে গাছের চেতনা আছে, সে কষ্ট বা যন্ত্রণা পায়। বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার : উদ্ভিদের উত্তেজনার বেগ মাপার যন্ত্র 'রিজোনাস্ট  রেকর্ডার' , উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র '...

উনিশ শতকে ছাপাখানার ব্যবসার বিকাশে ইউ এন রায় এন্ড সন্স এর অবদান লেখো।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে একজন সাহিত্যিক চিত্রকর সঙ্গীতজ্ঞ বাদ্যযন্ত্র বাদক এবং প্রখ্যাত মুদ্রণ শিল্পী। সেই সঙ্গে একজন সফল উদ্যোগপতি। ব্লক তৈরীর জ্ঞানার্জন ও ব্যবসা শুরু: তিনি সর্বপ্রথম ব্লক তৈরী বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং ১৮৯৫ সালে ব্লক তৈরির ব্যবসা শুরু করেন। ব্লক তৈরির বিষয়ে প্রবন্ধ প্রকাশ : এসময় তিনি ব্লক তৈরির বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রবন্ধ লেখা শুরু করেন। প্রবন্ধ গুলি ইংল্যান্ডের বিখ্যাত মুদ্রণ বিষয়ক পত্রিকা ‛পেনরোজ অ্যানুয়াল ভল্যুম'-এ প্রকাশিত হয়। ছাপাখানা তৈরিতে উদ্যোগ : ১৯১৩ সালে উপেন্দ্রকিশোর মুদ্রণ ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন এবং গড়ে তোলেন ‛ইউ এন রায় এন্ড সন্স‘ নামে একটি ছাপাখানা। এই ছাপাখানাটি দক্ষিণ এশিয়ার সর্বাধিক নিখুঁত মুদ্রণযন্ত্র হিসেবে খ্যাতি লাভ করেছিল। এখানে তিনি সাদাকালো ও রঙিন ছবি ছাপিয়ে খ্যাতি অর্জন করেন। হাফটোন ব্লক উদ্ভাবন : উপেন্দ্রকিশোর ভারতে প্রথম হাফটোন ব্লক নির্মাণ পদ্ধতি উদ্ভাবন করেন। ইউরোপের এনগ্রেভিং মুদ্রণ পদ্ধতির সংস্কার করে তাকে আরও উন্নত করে তোলেন। পুত্র সুকুমার রায়কে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ছাপার আধুনিক কলাকৌশল শেখার ...

মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা বিশ্লেষণ করো।

রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন ও জীবনদর্শনের প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকৃতি। তাঁর মতে, প্রচলিত শিক্ষা ব্যবস্থার একটি বড় ত্রুটি হল, প্রাকৃতিক পরিবেশ থেকে শিক্ষার বিচ্ছিন্নতা। আর এজন্য আমাদের দেশের শিক্ষা শুধু অসম্পূর্ণই নয়, যান্ত্রিক এবং হৃদয়হীনও বটে। শিক্ষা ও তার লক্ষ্য : তাঁর মতে, শিক্ষা হলো বাইরের প্রকৃতি ও অন্ত:প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন। এই সমন্বয় সাধনের মাধ্যমে জাতির উপযোগী, দক্ষ ও কল্যাণকামী সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলাই হলো শিক্ষার লক্ষ্য। লক্ষ্য পূরণের উপায় : তাঁর মতে, এই লক্ষ্য পূরণের জন্য একজন শিশুর প্রকৃতির সান্নিধ্যে এসে তার দেহ মন সুসংগঠিত করতে হয়। এটা করলেই সে পরমসত্তাকে উপলব্ধি করতে পারে। লক্ষ্য পূরণের উদ্যোগ : শান্তিনিকেতনের ভাবনা : ১) শান্তিনিকেতন প্রতিষ্ঠা : এই কারণেই তিনি প্রাচীন তপবনের শিক্ষার আদর্শ অনুপ্রাণিত হয়ে শান্তিনিকেতন স্থাপন করেছিলেন। এখানে শিক্ষক ও শিক্ষার্থী প্রকৃতির স্নিগ্ধ ও সুশীতল পরিবেশে বসবাস করে শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ সম্পন্ন করতে পারে। ২) হিতৈষী তহবিল তৈরি : পল্লীগ্রামের মানুষের কল্যাণে এবং কৃষির উন্নতির জন্য গড়ে তোলেন হিতৈষী তহবি...

উনিশ শতকে বিকল্প চিন্তার বিস্তারে (শিক্ষার প্রসারে) ছাপাখানার গুরুত্ব আলোচনা করো।

ছাপাখানার প্রতিষ্ঠা : ১৪৫৪ সালে জার্মানির জোহানেস গুটেনবার্গ আধুনিক ছাপাখানা আবিষ্কার করলে ইউরোপে মুদ্রণ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। ভারতের গোয়াতে ১৫৫৬ সালে পর্তুগিজরা সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করলেও বাংলাদেশের কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৭৭৭ সালে। ছাপাখানা প্রতিষ্ঠিত ফলশ্রুতিতে বাংলা তথা ভারতের ব্যাপকভাবে শিক্ষার বিস্তার ঘটতে থাকে। ছাপাখানার গুরুত্ব (ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক) : ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করলে বিকল্প চিন্তার বিকাশে ছাপাখানার গুরুত্ব অনুধাবন করা যায়। ১) ছাপা বইয়ের সহজলভ্যতা: ছাপাখানা আবিষ্কার এর ফলে প্রচুর বই মুদ্রিত হতে থাকে, যার দাম হাতে লেখা পুঁথির তুলনায় কম। এর ফলে সাধারণ মানুষ নিজের মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ পায়। ২) লেখার স্পষ্টতা: ছাপা বইয়ের লেখা খুবই স্পষ্ট হয়। ফলে, ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে এই বই পড়তে এবং লিখতে সক্ষম হয়। ৩) পাঠ্যপুস্তক রচনা : উনিশ শতকে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছাপাখানা গুলিতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক ছাপা হতে থাকে। ফলে সহজে ও সুলভে এইসব বই গ্রামগঞ্জে পৌঁছে যা...

বাংলার ছাপাখানার ইতিহাসে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্শম্যান নামে তিনজন মিশনারির অবদান নির্ণয় করো।

শ্রীরামপুর ত্রয়ী : বাংলার হুগলি জেলার শ্রীরামপুরে ১৮০০ সালে একটি ছাপাখানা গড়ে ওঠে। নাম 'শ্রীরামপুর মিশন প্রেস' । এই প্রেসটি গড়ে তোলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্শম্যান নামে তিনজন মিশনারি। বাংলার ছাপাখানার ইতিহাসে এঁরা 'শ্রীরামপুর ত্রয়ী' নামে পরিচিত। শ্রীরামপুর ত্রয়ী কেন : বাংলায় ১৯ শতকে ছাপাখানা তথা মুদ্রণ শিল্পের বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছিল 'শ্রীরামপুর মিশন প্রেস'। আর এই প্রেস গড়ে তুলতে এই তিনজন মিশনারির গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁদের সমবেত চেষ্টায় এই ছাপাখানায় ১৮৩২ সালের মধ্যে দু'লক্ষ ১২ হাজার গ্রন্থ ছাপা হয়েছিল। ছাপাখানার ইতিহাসে তিনজনের এই অবদানের স্বীকৃতি দিতেই এদেরকে ' শ্রীরামপুর ত্রয়ী' নামে অভিহিত করা হয়। শ্রীরামপুর ত্রয়ীর ভূমিকা / অবদান : উনিশ শতকে বিকল্প চিন্তার বিকাশে / বিস্তারে / প্রসারে  কিংবা শিক্ষার প্রসারে  শ্রীরামপুর ত্রয়ীর  'শ্রীরামপুর মিশন প্রেস' গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।  ১) ধর্ম-পুস্তক প্রকাশ : এই তিনজন মিশনারির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন (প্রেস)   বাংলা, হিন্দি, অসমিয়া সহ বিভ...

ব্যক্তিগত চিঠিপত্র কীভাবে আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে দেখাও

অথবা  ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জহরলাল নেহরু চিঠিগুলির গুরুত্ব লেখ। আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হিসেবে নিঃসন্দেহে ব্যক্তিগত চিঠিপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরূপ একটি ব্যক্তিগত চিঠি পত্রের মধ্যে উল্লেখযোগ্য হল "লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার"। নিম্নে এই চিঠির গুরুত্ব আলোচনা করা হল : ১) চিঠিপত্র সেন্সর : গ্রন্থটির ভূমিকা থেকে জহরলাল নেহেরুর স্বাধীনতা সংগ্রাম ও কারাবরণের কথা যেমন জানা যায়, ঠিক সেরকমই সে সময় কারাগারে জেল বন্দির ঘন ঘন যে চিঠি লেখা যেত না সে সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। ২) পিতার উপদেশ: 1928 খ্রিস্টাব্দে জহরলাল নেহেরু এলাহাবাদের জেল থেকে তার দশ বছর বয়সী কন্যা ইন্দিরা গান্ধীকে যে 30 টি চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে কন্যার প্রতি একজন স্নেহময় পিতার অমূল্য তত্ত্বাবধান ও উপদেশ রয়েছে। ৩) অর্থনৈতিক দুর্দশা : এই চিঠিতে তিনি ভারতের অর্থনৈতিক বৈষম্য, খাদ্য সংকট, গরিবি প্রভৃতি ভারতবর্ষের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার কারণও তুলে ধরেন। ৪) সভ্যতার প্রতিষ্ঠা : বুদ্ধি কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলল, কিভাবে ধর্ম বিশ্বাস এর প্রচলন হল,...

চুয়াড় বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

চুয়াড় বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ভূমিকা: ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন-শোষণ-নিপীড়নের বিরুদ্ধে ভারতে যে সকল উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল তারমধ্যে মেদিনীপুর, বাঁকুড়া, ঘাটশিলা প্রভৃতি অঞ্চলের 'চুয়াড় বিদ্রোহ' ছিল অন্যতম। 'চুয়াড়' কারা:   'চুয়াড়' শব্দটির অর্থ হলো দুর্বৃত্ত বা নিচ জাতিভুক্তত সম্প্রদায় । এরা স্থানীয় জমিদারদের অধীনে রক্ষীবাহিনীর কাজ করতো। তাই এরা 'পাইক' নামেও পরিচিত। এই কাজের বিনিময় তারা কিছুু নিষ্কর জমিও ভোগ করতে পারত। বিদ্রোহের কারণ: (পটভূমি ) বিভিন্ন কারণে চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়। এগুলি হল নিম্নরূপ : (i) উচ্চরাজস্ব: কোম্পানি উচ্চহারে রাজস্ব ধার্য করলে এবং তা আদায় করলে জমিদার ও চুয়াড় কৃষকরা চরম সংকটের সম্মুখীন হয়। (ii) সূর্যাস্ত আইন: গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় এক নতুন ধরণের ভূমিরাজস্ব ব্যবস্থা চালু করেন। যা  'চিরস্থায়ী বন্দোবস্ত'  নামে পরিচিত। এই বন্দোবস্তের অন্যতম ধারা 'সূর্যাস্ত আইন'  দ্বারা বহু জমিদারের জমিদারি গ্রাস করা হলে তাদের কর্মচারীরাও নিষ্কর জমির ভোগদখল হারায়। (iii) ...

উনিশ শতকে বাংলায় শিক্ষা সংস্কার - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিলো ?

উনিশ শতকে বাংলায় শিক্ষা সংস্কার - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা  নারী শিক্ষার প্রসারে বিদ্যাসার উদ্দ্যেশ্য ও উপলব্ধি : ঊনিশ শতকের প্রথমভাগেও বাংলাদেশে নারী-শিক্ষাকে সুনজরে দেখা হত না । মনে করা হত, মেয়েরা লেখাপড়া শিখলে তার স্বামীর অমঙ্গল হবে । বিদ্যাসাগর বুঝেছিলেন এই ধারণা না ভাঙতে পারলে এবং নারী-শিক্ষার প্রসার ঘটাতে না পারলে সমাজের অর্ধাংশ শিক্ষার আলো থেকে বঞ্চিত থেকে যাবে । এবং তা সমাজের অগ্রগতির প্রতি প্রতিবন্ধকতা তৈরি করবে ।  কর্মসূচী ও পরিকল্পনা গ্রহণ : নারী-শিক্ষার সপক্ষে প্রচার  সরকারকে নারী-শিক্ষার প্রসারে আগ্রহী করে তোলা  নারী-শিক্ষার প্রসারে মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপনের জন্য ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করা  ব্রিটিশ সরকারকেও এ বিষয়ে পদক্ষেপ নিতে উৎসাহিত করা  শিক্ষার প্রসারের জন্য উপযুক্ত পুস্তক রচনায় হাত দেওয়া   কর্মসূচীর বাস্তবায়ন : প্রথমেই তিনি নারী-শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তা প্রচারের উদ্দ্যেশ্যে বাংলার বিভিন্ন জেলায় ‘স্ত্রীশিক্ষা বিধায়নী সম্মিলনী’ প্রতিষ্ঠা করেন ।  ১৮৪৯ সালে ড্রিংকওয়াটার বিটন (বেথুন) এর সহযোগিতায় ‘হিন্দু বালিকা বি...

আধুনিক ইতিহাসচর্চায় শিল্পচর্চার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

আধুনিক ইতিহাসচর্চায় শিল্পচর্চার ইতিহাস শিল্পচর্চার ইতিহাস বলতে বোঝায় সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্রের ইতিহাসকে। শিল্পচর্চার ইতিহাস বিশ্লেষণ করলে উপনিবেশবাদ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সঙ্গীতচর্চার ইতিহাস ও গুরুত্ব : ১) ভারতে প্রাচীনকাল থেকেই সংগীতের চর্চা চলে আসছে। সুলতানি ও মুঘল যুগেও নতুন ঘরানার সংগীতচর্চা শুরু হয়, যা ঐ যুগের সাংস্কৃতিক আবহকে তুলে ধরে। ২) জাতীয়তাবাদ বিকাশে সঙ্গীত চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ' বাংলার মাটি বাংলার জল' এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ৩) কাজী নজরুল ইসলামের ' কারার ঐ লৌহ কপাট' গানটি বিপ্লবী চেতনা জাগাতে বিশেষ ভূমিকা রেখেছিল। নৃত্যচর্চার ইতিহাস ও গুরুত্ব : শিল্পচর্চার একটি অন্যতম ধারা হলো নৃত্যকলা। প্রাচীনকাল থেকেই এর চর্চা চলে আসছে।  ১) প্রাচীন যুগে মন্দিরের বিগ্রহের সামনে নৃত্যরত নারীমুক্তির চিত্র দেখে তৎকালীন সমাজের ধর্ম ও সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পর্কে অবহিত হওয়া যায়। ২) প্রাচীন যুগ থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন নৃত্যধারার পর্যালোচনা করলে ভারতীয় ...

আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র আলোচনা করো৷

  ইতিহাস হল মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ। কিন্তু অতীতে ইতিহাসে শুধুমাত্র রাজা-মহারাজা কিংবা অভিজাতদের কথা লেখা থাকতো। বর্তমানে এই ধারায় পরিবর্তন এসেছে। এখন এখানে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক অন্তজদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের বিবর্তনের কথাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। বিশ শতক থেকে ইতিহাসচর্চার এই ধারা 'আধুনিক ইতিহাসচর্চা' নামে পরিচিত।  এইভাবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একদিকে যেমন বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে মানবজাতির অতীতকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার রেওয়াজ শুরু হয়েছে, সেই সঙ্গে নতুন নতুন বিষয় ইতিহাসের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। আর এই কারণে ইতিহাসচর্চা হয়ে উঠেছে বৈচিত্রপূর্ণ। আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্ৰসমূহ : আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্ৰসমূহকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা  যায়।  ১) নতুন সামাজিক ইতিহাস : বিশশতকে সমাজের উঁচুতলার মানুষের সাথে সাথে নিচুতলার মানুষের  জীবনযাপনের  কথা ইতিহাসের বিষয়বস্তু হয়ে ওঠে। এই ধরণের ইতিহাসচর্চা 'নতুন সামাজিক ইতিহাস' নামে পরিচিত। কার্ল মার্কস, মার্ক ব্লখ,...

বহুল পঠিত প্রশ্ন-উত্তর এখানে