সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নারী আন্দোলন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?

দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? Why was the Dipali Sangha established? দিপালী সংঘ হল মহিলা দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত একটি বিপ্লবিক সংঘ। লীলা (নাগ) রায় ১৯২৩ খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সঙ্ঘ প্রতিষ্ঠা করেন। এই সংগঠন গড়ে তোলার উদ্দেশ্য ছিল : মেয়েদের শিক্ষিত, আত্মসচেতন, স্বাবলম্বী করে গড়ে তোলা ও  অন্য দিকে স্বদেশ প্রেম ও বৈপ্লবিক চিন্তা-চেতনার উন্মেষ ঘটানো।  মূলত উপরোক্ত উদ্দেশ্যকে সামনে রেখে ১৯২৩ সালে ঢাকায় লীলা (নাগ) রায় দিপালী সংঘ গড়ে তোলেন। উল্লেখ্য প্রথম দিকে এই সংগঠনের সঙ্গে প্রীতিলতা ওয়াদ্দেদার যুক্ত ছিলেন। -----------xx------------ বিকল্প প্রশ্ন সমূহ : কে, কি উদ্দেশ্যে দিপালী সংঘ গড়ে তোলেন?  কে, কত সালে কোথায় দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন?   দিপালী সংঘ গড়ে তোলার উদ্দেশ্য কি ছিল ?

'ঝাঁসির রানি রেজিমেন্ট'-এর প্রধান দায়িত্ব কার ছিল?

'ঝাঁসির রানি রেজিমেন্ট'-এর প্রধান দায়িত্ব ছিল ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন।

'ঝাঁসির রানি রেজিমেন্ট' কত সালে গঠিত হয়?

'ঝাঁসির রানি রেজিমেন্ট' গঠিত হয় ১৯৪৩ সালে।

ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহিদ কে?

উত্তর জানতে এখানে ক্লিক কর ।

প্রীতিলতার ছদ্মনাম কী ছিল?

প্রীতিলতার ছদ্মনাম ছিল ফুলতার ।

প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন?

প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন একজন বিপ্লবী নারী। তিনি ঢাকার দীপালি সঙ্ঘ ও কলকাতার ছাত্রী সঙ্ঘে র সদস্যা ছিলেন। পরবর্তী কালে মাষ্টারদা সূর্য্য সেনের নেতৃত্বে বিপ্লবী দলের যোগদান করেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন অভিযানে অংশ নেন। ইনিই ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহিদ ।

দীপালি সংঘের উদ্দেশ্য কী ছিল?

দীপালি সংঘের উদ্দেশ্য ছিল দেশের নারী সমাজকে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করা এবং উপযুক্ত করে গড়ে তোলা । ১৯২৩ সালে ঢাকায় লীলা (নাগ) রায় দিপালী সংঘ গড়ে তোলেন। এ বিষয়ে বিকল্প প্রশ্ন : দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ? কে কি উদ্দেশ্যে দিপালী সংঘ গড়ে তোলেন?  কে কত সালে কোথায় দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন?

বিপ্লবীদের আশ্রয়দাত্রীরূপে প্রসিদ্ধ কয়েকজন মহিয়সী নারীর নাম লেখো।

বিপ্লবীদের আশ্রয়দাত্রীরূপে প্রসিদ্ধ কয়েকজন মহিয়সী নারীর নাম হল -- ১) সৌদামিনী দেবী ২) সরোজিনী দেবী ৩) দুকড়িবালা দেবী প্রমুখ।

পাঞ্জাবে ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন কোন নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?

পাঞ্জাবে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকোননী , ঊষা মেহেতা প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?

ভারত ছাড়ো আন্দোলনের সময় 'ভয়েস অব ফ্রিডম' রেডিও কে চালাতেন?

ভারত ছাড়ো আন্দোলনের সময় 'ভয়েস অব ফ্রিডম' রেডিও চালাতেন ঊষা মেহেতা ।

ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন কোন নারী গোপনে নারীদের সংগঠিত করেন?

ভারত ছাড়ো আন্দোলনের সময় অরুণা অসফ আলী এবং সুচেতা কৃপালিনি গোপনে নারীদের সংগঠিত করেন?

'ভগিনী সেনা' কী?

মেদিনীপুরের তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের সময় তৈরি হওয়া তাম্রলিপ্ত জাতীয় সরকারের স্বেচ্ছাসেবী নারী বাহিনীকে বলা হত ' ভগিনী সেনা '

'গান্ধীবুড়ি' কে ছিলেন?

১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের একজন মহিলা নেত্রী হলেন মাতঙ্গিনী হাজরা। ইনি গান্ধীজির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এই আন্দোলনে অংশ নেন ও শহীদ হন। তাই ইনি গান্ধীবুড়ি নামে পর...

ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম লেখো।

ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম হল কাদম্বিনী গাঙ্গুলি।

আইন অমান্য আন্দোলনের একজন নারী শহীদের নাম লেখো?

আইন অমান্য আন্দোলনের একজন নারী শহীদের নাম হল ঊর্মিবালা পারিয়া।

আইন অমান্য আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম লেখা।

আইন অমান্য আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম হল সত্যবালা দেবী, আশালতা সেন, সুষমা পালিত প্রমূখ।

'রাষ্ট্রীয় স্ত্রী সঙ্ঘ'-এর প্রতিষ্ঠাতা কে?

'রাষ্ট্রীয় স্ত্রী সঙ্ঘ'-এর প্রতিষ্ঠাতা হলেন সরোজিনী নাইডু।

'ভারত স্ত্রী মহামন্ডল' কে কত সালে স্থাপন করেন?

১৯১০ সালে সরলা দেবী চৌধুরানি 'ভারত স্ত্রী মহামন্ডল' স্থাপন করেন।

বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতে নারী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো।

বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতে নারী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো।  অপেক্ষা করুন।  শীঘ্রই উত্তরটি আপলোড হবে।  বঙ্গভঙ্গ বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতে নারী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো । কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল ? কে বঙ্গভঙ্গের দিন অৱন্ধনের প্রস্তাব দেন ? বয়কট-এর প্রস্তাব কোন পত্রিকা প্রচার করে ? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ? সরলাদেবী চৌধুরানী কে ছিলেন ? বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখ । ফেলে দাও রেশমি চুরি গানটি কে কখন কী উদ্দেশ্যে রচনা করেছিলেন ? কে কী উদ্দেশ্যে লক্ষীর ভান্ডার গড়ে তুলেছিলেন ?

স্বদেশী আন্দোলনের সময় অংশ নিয়েছিলেন এমন একজন মুসলিম নারীর নাম লেখো।

স্বদেশী আন্দোলনের সময় অংশ নিয়েছিলেন এমন একজন মুসলিম নারীর নাম হল - খায়রুন্নেসা। ইনি 'স্বদেশানুরাগ' কবিতার মাধ্যমে বাংলার নারী সমাজকে স্বাদেশিকতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন।

বহুল পঠিত প্রশ্ন-উত্তর এখানে