সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কৃষক-প্রজা পার্টি গড়ে তোলার উদ্দেশ্য

 কে কত সালে ‘কৃষক-প্রজা পার্টি’ গড়ে তোলেন? এই দল গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল?

The objective of the Krishak-Praja Party
কৃষক-প্রজা পার্টি গড়ে তোলার উদ্দেশ্য

'কৃষক-প্রজা পার্টি'র প্রতিষ্ঠাতা :

আবুল কাশেম ফজলুল হক, যিনি 'শের-ই-বেঙ্গল' নামে পরিচিত ছিলেন, ১৯৩৬ সালে বাংলা প্রদেশে 'কৃষক-প্রজা পার্টি' গড়ে তোলেন। প্রকৃতপক্ষে আইন অমান্য আন্দোলন পর্বে ১৯২৯ সালে প্রতিষ্ঠিত 'নিখিলবঙ্গ প্রজা সমিতি'র নাম পরিবর্তন করে 'কৃষক-প্রজা পার্টি' করা হয়।

'কৃষক-প্রজা পার্টি' প্রতিষ্ঠার উদ্দেশ্য :

১৯৩৬ সালে কৃষক প্রজা পার্টি তাদের ইস্তাহারে দলের লক্ষ্য ও উদ্দেশ্য ঘোষণা করে।
  1. ভারতে একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা,
  2.  ভারতের মুসলমানদের রাজনৈতিক ধর্মীয় ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ করা,
  3.  ভারতের মুসলমান ও মুসলমানদের মধ্যে বন্ধুত্ব ও ঐক্য স্থাপন করা,
  4.  জমিদারি প্রথা অবসানের উপর গুরুত্ব আরোপ করা, এবং
  5. খাজনার হার কমানো, কৃষকদের সুদ-মুক্ত ঋণ প্রদান করা, দেশব্যাপী খাল খনন করা, বিনা বেতনে প্রাথমিক শিক্ষা চালু করা ইত্যাদি । 
সর্বোপরি, 'কৃষক-প্রজা পার্টি' বাংলার পিছিয়ে পড়া কৃষক শ্রেণির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সচেতনতা তৈরির উদ্যোগ গ্রহণ করে।
-------------xx---------

কৃষক প্রজা পার্টি সংক্রান্ত বিকল্প প্রশ্ন :

  1. কে, কেন কৃষক-প্রজা পার্টি গড়ে তোলেন?
  2. 'শের-ই-বেঙ্গল' কে ছিলেন? তিনি কেন কৃষক প্রজা পার্টি  প্রতিষ্ঠা করেন?
  3. কে কত সালে 'নিখিলবঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন? এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী ছিল?
  4. ফজলুল হক কে ছিলেন? তিনি কী উদ্দেশ্য নিয়ে কৃষক-প্রজা পার্টি গড়ে তোলেন?

মন্তব্যসমূহ

বহুল পঠিত প্রশ্ন-উত্তর এখানে