সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাধাকান্ত দেব স্মরণীয় কেন?

 রাধাকান্ত দেব স্মরণীয় কেন?

উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে সমস্ত বাঙালি মনীষী গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন রাজা রাধাকান্ত দেব তাদের মধ্যে অগ্রগণ্য। বিভিন্ন বিষয়ে রাজা রামমোহনের রায়ের সঙ্গে তাঁর মত পার্থক্য থাকলেও পাশ্চাত্য শিক্ষার প্রসারের বিষয়ে দু'জনে সহমত ছিলেন।

তাঁর উদ্যোগ ও সহযোগিতায় ১৮১৭ সালে কলকাতায় 'হিন্দু কলেজ' প্রতিষ্ঠিত হয়। 'স্কুল বুক সোসাইটি', 'ক্যালকাটা স্কুল সোসাইটি', 'হিন্দু মেট্রোপলিটন কলেজ' ইত্যাদি প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

নারী শিক্ষার ক্ষেত্রেও রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষাকে প্রাধান্য দেন এবং ১৮২২ সালে ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন।

এছাড়া হিন্দু কলেজের ছাত্রদের শবব্যবচ্ছেদ এবং ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদের জন্য তিনি উৎসাহিত করেন।
--------xx-------

এই প্রশ্নটিই অন্য যেভাবে ঘুরে আসতে পারে :

  1. রাধাকান্ত দেব কে ছিলেন?
  2. ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা মূল্যায়ন করো। 
  3. রাধাকান্ত দেব প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠানের নাম লেখ যারা পাশ্চাত্য শিক্ষক বিস্তারেগুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল?

পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :

  1. উডের ডেসপ্যাচ কী?
  2. উডের নির্দেশনামার গুরুত্ব কী?
  3. হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কী?
  4. 'চুইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
  5. কাকে কেন পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়?
  6. ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
  7. রাধাকান্ত দেব স্মরণীয় কেন?
  8. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য
  9. পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
  10. কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
  11. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন?
  12. কে, কাকে, কেন 'আধুনিক ভারতের স্রষ্টা' বলে অভিহিত করেছেন?
  13. উনিশ শতকে ভারতের সমাজসংস্কার আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?


মন্তব্যসমূহ

বহুল পঠিত প্রশ্ন-উত্তর এখানে