সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ডেভিড হেয়ার কী জন্য স্মরণীয়?

ডেভিড হেয়ার কী জন্য স্মরণীয়?

উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ডেভিড হেয়ারের ভূমিকা :

মূলত তারই উদ্যোগে ১৮১৭ সালে 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' গড়ে ওঠে, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সহায়তা করার জন্য বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা, প্রকাশ ও বিতরণের উদ্দেশ্যে তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তাঁরই সক্রিয় উদ্যোগে ১৮১৭ সালে গড়ে ওঠে 'হিন্দু কলেজ', ১৮১৮ সালে প্রতিষ্ঠা করেন 'পটলডাঙ্গা একাডেমি' যা বর্তমানে 'হেয়ার স্কুল' নামে পরিচিত। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় সিমলা স্কুল আরপুলি স্কুল নামে আরও দুটি স্কুল।

নারীশিক্ষার প্রসারেও তিনি বিভিন্ন উদ্যোগ নেন।

'কলকাতা মেডিকেল কলেজে' ভর্তি হওয়ার জন্য তিনি এদেশীয় ছাত্রদের বিভিন্নভাবে উৎসাহিত করেন।

ডেভিড হেয়ারের অবদান :

এইভাবে বাংলা তথা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে তার সর্বস্ব ত্যাগ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন।
--------xx-------

এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :

  1. ডেভিড হেয়ার কে ছিলেন? ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে তার ভূমিকা কী ছিল?
  2. ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের অবদান লেখো।
  3. কে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গড়ে তুলেছিলেন?
  4. ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠানের নাম লেখ যারা ভারতে শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল?

পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :

  1. উডের ডেসপ্যাচ কী?
  2. উডের নির্দেশনামার গুরুত্ব কী?
  3. হার্ডিঞ্জের ঘোষণার গুরুত্ব কী?
  4. 'চুইয়ে পড়া নীতি' বলতে কী বোঝ?
  5. কাকে কেন পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়?
  6. ডেভিড হেয়ার স্মরণীয় কেন?
  7. উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল?
  8. রাধাকান্ত দেব স্মরণীয় কেন?
  9. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য
  10. পাশ্চাত্য শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান কী ছিল?
  11. কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন?
  12. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন?
  13. কে, কাকে, কেন 'আধুনিক ভারতের স্রষ্টা' বলে অভিহিত করেছেন?
  14. উনিশ শতকে ভারতের সমাজসংস্কার আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

বহুল পঠিত প্রশ্ন-উত্তর এখানে