সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ডিরোজিয়ান কাদের বলা হয়?

ডিরোজিয়ান কাদের বলা হয়?

ডিরোজিয়ান কাদের বলা হয়, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়, সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ আন্দোলনের প্রভাব,
ডিরোজিয়ান কাদের বলা হয়?
ডিরোজিও ছিলেন উনিশ শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক। তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস-সহ সমাজের একাধিক কু-প্রথার বিরুদ্ধে সংস্কার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন।

এই উদ্দেশ্যে তাঁর নেতৃত্বে তাঁর অনুগামীরা ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ গড়ে তোলেন এবং ‘নব্যবঙ্গ আন্দোলন’ শুরু করেন। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নব্য বঙ্গ গোষ্ঠীর সদস্যরা 'ডিরোজিয়ান' নামে পরিচিত। তাদের এই আন্দোলনের ফলে তাঁর অনুগামীদের মধ্যে অন্ধবিশ্বাস ত্যাগ করে যুক্তিবাদী ও সত্যানুসন্ধানী দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, যা তৎকালীন ধর্ম ও সমাজ ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছিল।
-------xx------

এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :

  1. ডিরোজিওর অনুগামীদের কী নামে অভিহিত করা হয়? সমাজ সংস্কার আন্দোলনে তাদের অবদান কী ছিল?
  2. ডিরোজিও কে ছিলেন?  তাঁর প্রতিষ্ঠিত সংগঠনের নাম কী?
  3. কারা ডিরোজিয়ান নামে পরিচিত? বাংলার সমাজ ব্যবস্থার উপর তাদের প্রভাব এমন ছিল?
  4. কোন উদ্দেশ্যে ডিরোজিওর অনুগামীরা নব্যবঙ্গ আন্দোলন শুরু করেন? তৎকালীন ধর্ম ও সমাজ ব্যবস্থায় এই আন্দোলনের প্রভাব কী ছিল?

ডিরোজিও সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :

মন্তব্যসমূহ

বহুল পঠিত প্রশ্ন-উত্তর এখানে